জেলমুক্তির পর ফের ইডি-র নজরে পার্থ। তবে সিবিআই, ইডি-এর সব মামলা থেকে মুক্তি পাবার পর কেনো আবারও ইডি পার্থর দুয়ারে? উঠছে প্রশ্ন…সূত্রের খবর, অসুস্থতার টালবাহানা কাটিয়ে এবার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে এসেছে ইডি পার্থকে। জেল থেকে মুক্তি পেলেও অস্বস্তি পিছু ছাড়ছে না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি সূত্রের খবর, মুক্তি পরবর্তী আইনি প্রক্রিয়া, নথিপত্র যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারংবার তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। অবশেষে তদন্তের প্রয়োজনে ফের তাঁর বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেল থেকে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের (Document Verification) প্রয়োজন ছিল। একই সঙ্গে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু তলব করা সত্ত্বেও তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি।

পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, যার ফলে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আদালতের পক্ষ থেকে রুটিন হাজিরার নির্দেশ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তা এড়িয়ে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন হন। ইডির দাবি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর ঝুলিয়ে রাখা সম্ভব নয়। যেহেতু তিনি অসুস্থতার কারণে দপ্তরে আসতে পারছেন না, তাই তাঁর শারীরিক অবস্থা এবং আইনি বাধ্যবাধকতা মাথায় রেখেই সরাসরি তাঁর বাসভবনে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *