২৯ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার আসছেন।নিজেদের শক্তি বাড়াতে এবার উঠে পড়েছে গেরুয়া শিবির।কুমারগ্রামের তৃনমূল নেত্রী লতিকা লাকড়া ওরাও আজ বিজেপিতে যোগদান করলেন।তৃনমূলে থেকে কাজ করতে পারছিলেন না লতিকা দেবী। এমনই বক্তব্য তার।তৃনমূল দল নাকি তোলাবাজিতে পরিপূর্ণ।

তাই এই দল ছেড়ে গেরুয়া শিবিরে তিনি যোগদান করেন।জেলা সভাপতি মিঠু দাস বলেন,এরপর অন্তত ১০০ কর্মকর্তা কে তিনি বিজেপিতে যোগদান করাবেন।সামনে প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফর।ফলে উজ্জীবিত দল।তাই চলছে জয়েনিং পর্ব।

