গত সোমবার ১৫ বছর বয়সী এক নাবালিকা কিশোরীর আ*ত্মহ*ত্যার ঘটনায় আমির আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃ*তার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদে রাস্তায় নামেন। মঙ্গলবার নাবালিকার বাড়ি থেকে শুরু হয়ে মহাকুমা শাসকের (এসডিও) কার্যালয় পর্যন্ত একটি বিশাল মিছিল সংগঠিত হয়। এই মিছিলে প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ ও বাজরং দলের সদস্যরাও এই বিক্ষোভে যোগ দেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতারের জোরালো দাবি তোলেন।


এক নম্বর ওয়ার্ড থেকে এসডিও অফিস পর্যন্ত এই মিছিল এগিয়ে যায়। পরে এসডিও অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এর পাশাপাশি, বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে ধর্নায় বসেন এবং তাঁদের দাবি পূরণের জন্য তীব্র প্রতিবাদ জানান।
এই কর্মসূচি চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধান নগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *