ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাশ্মীরে কাজে গিয়ে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক। বাড়ির সঙ্গে শেষ কথা বারো দিন আগে।যে সময় কার্যত যুদ্ধ চল ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাড়িতে জানিয়ে ছিলেন খাবার সমস্যা হচ্ছে।এই পরিস্থিতির মধ্যে ফিরে আসবে বাড়িতে ।তারপর থেকে আর কোনো খোঁজ নেই।ব্যাপক উৎকণ্ঠায় পরিবার। কান্নায় ভেঙে পড়েছে মা। প্রশাসনের কাছে কাতর আবেদন ছেলেকে বাড়ি ফেরানোর। রাজ্যে কোন কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে তোপ বিজেপি সাংসদের। খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃনমূল বিধায়ক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়সী আশফাক হক পেটের দায়ে প্রায় কুড়ি দিন আগে পাড়ি দিয়ে ছিল কাশ্মীরে। রাজমিস্ত্রির কাজের জন্য। দুই তিন দিনের মধ্যেই ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়।
সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। দুই থেকে তিনরাত ব্ল্যাক আউট হয়।এই পরিস্থিতির মধ্যে সেখানেই ছিলেন আশফাক।


বাড়িতে মাকে ফোনে বলে ছিলেন বাড়ি ফিরে যাবে। খাবার নিয়ে সমস্যা হচ্ছে। গোলাগুলির শব্দ শুনতে হচ্ছে সব সময়। ১২ দিন আগে সেটাই শেষ কথা। তারপর থেকে মোবাইল ফোন সুইচ অফ। তার পরিবার বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও হয়নি সম্ভব হয় নি।কোথায় গেল তাদের ছেলে। কি পরিস্থিতিতে রয়েছে। কোন দুর্ঘটনার স্বীকার হলো কি না। বিভিন্ন দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়ছে পরিবারের লোকেরা।
হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন খোজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুও এই ঘটনাকে দুঃখজনক বলে কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে দায়ী করে পরিযায়ী শ্রমিকের সন্ধানের জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন।
এখন সব থেকে বড় প্রশ্ন কবে মিলবে তার খোঁজ। কি অবস্থা তে মিলবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *