কাশ্মীরের পহেলগামে পাকিস্তানপুষ্ট জঙ্গিদের হাতে নিহত ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের স্মৃতিতে ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিজেপি মন্ডলের উদ্যোগে ২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হলো। ধর্মনগর মহকুমার অন্তর্গত কালিদিঘির পূর্বপাড় সংলগ্ন রাস্তায় এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্ব।
,উল্লেখ্য ২২ এপ্রিল জম্মু- কাশ্মীরে ঘুরতে যাওয়া নিরীহ ভারতীয় পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। সেই মর্মান্তিক হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক প্রাণ হারান। এই জঘন্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি বলে জানাগিয়েছে। প্রতীকী অনশন তারই বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ।

