১৯৯৯ এর কারগিল যুদ্ধে বলিদান দেওয়া বীর সৈনিকদের সন্মান জানাতে সাইকেল র্যালির আয়োজন ১৭ নম্বর ব্যাটেলিয়ন সশস্ত্র সীমা বলের।

ফালাকাটা ভুটনির ঘাট থেকে ধুপগুড়ি হয়ে ফের ফালাকাটা ঘুরে আসে সাইকেল র্যালিটি। এদিন মোট ১০ কিলোমিটার পথ অতিক্রম করে সাইকেল র্যালি। ফালাকাটা লাইন্স ক্লাব, ভুটনির ঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং পরঙাপাড়া উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী দের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই সাইকেল র্যালি।

