আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে বসে শুক্রবার এক অসুস্থ ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিল । ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়াল আলিপুরদুয়ার জেলা পুলিশ । পরীক্ষা চলাকালীন কড়া প্রহরায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ।

উল্লেখ, ওই পরীক্ষার্থীর পরীক্ষা দিতে কোন অসুবিধে না হয় তাই কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি সুবিমল বর্মন ওই শারীরিক খোঁজখবর নেন এবং পাশে দাঁড়ান ।শুক্রবার ওই ছাত্রী নির্বিঘ্নে ইতিহাস পরীক্ষা দেয় । পুলিশ সুত্রে জানাগিয়েছে, কামাখ্যাগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর কামাখ্যাগুড়ি উচ্চবিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র ছিল । এছাড়াও পুলিশ আরও জানায় ওই ছাত্রী শুক্রবার সুষ্টভাবে নিবিঘ্নে তাঁর পরীক্ষা সম্পুর্ন করেছে ।

