সোমবার রাতে শিয়ালদহ থেকে ত্রিপুরা দক্ষিণ জেলা সাব্রুম যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। মাঝপথে বিলোনিয়া রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি শুকনো গাঁজা। পাশাপাশি সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। বিএসএফ জওয়ান ও জিআরপি পুলিশ মিলে একটি ব্যাগে মোট ৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে। জানা যায় ট্রেনের একটি কামরায় কিছু বিএসএফ জওয়ানরা ছিল। সেই কামরায় সন্দেহভাজন ঐ যুবক গোমতী জেলা উদয়পুর থেকে উঠে। যুবকের গতিবিধি সন্দেহভাজন হওয়াতে বিএসএফ জওয়ানরা তাকে নজর রাখে।

এরপর বিলোনিয়া রেলওয়ে স্টেশনে আসার পর জিআরপি পুলিশের সহযোগিতায় রেলের কামরা থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় । পরবর্তী সময়ে ব্যাগ খোলার পর ৬ প্যাকেট অবৈধ শুকনো গাঁজা উদ্ধার হয়। যুবককে জিজ্ঞাসাবাদের পর সে অস্বীকার করে সে এই গাঁজা পাচারের বিষয়ে কিছু জানে না এবং এটি তার ব্যাগ নয়। সন্দেহভাজন ঐ যুবককে পরবর্তীতে গ্রেপ্তার করে জিআরপি পুলিশ , তার সাথে থাকা অন্য আরেকজন পালিয়ে যায়। জিআরপি থানার কর্তব্যরত অফিসার জানান মঙ্গলবার অভিযুক্তকে বিলোনিয়া আদালতে পেশ করা হবে।।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *