আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি কলেজ হল্ট এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে শ্রাবণ মাসের চার সোমবার শিব ভক্ত, পূর্ণ্যার্থী ও সাধারণ মানুষের জন্য ভাণ্ডারা আয়োজন করেন । প্রতি রবিবার রাত থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত এই কর্মসূচি চলে ।

শ্রাবণ মাসের শেষ সোমবার ভাণ্ডারায় উপচে পড়া ভিড় লক্ষ করা যায় । রাত-ভর চলে কর্মসূচি এদিন কামাখ্যাগুড়ি কলেজ হল্ট এলাকার ব্যবসায়ীরা প্রতি সোমবারের মত পুর্ণ্যার্থীদের হাতে জুস ও খিচুরী তুলে দেন । ব্যবসায়ীরা জানান, প্রতিবছরই এই ধরণের কর্মসূচি আয়োজন করবেন তাঁরা । তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।

