বিষ খাইয়ে নিজের কন্যা শিশুকে মে*রে ফেলার অভিযোগ ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের এক অফিসারের বিরুদ্ধে। ত্রিপুরায় আবারো ঘটে গেল এক কলঙ্কজনক ঘটনা। তাও আবার ত্রিপুরার গৌরব ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের এক অফিসারের দ্বারা। বিংশ শতাব্দী আগে যেমন মানব জাতির কোলে কন্যা সন্তান হলে মে*রে ফেলত, আর ছেলে সন্তান হলে তাকে স্বর্গের চাঁদ ভাবা হতো,

তেমনি এক কলঙ্কময় অধ্যায়ের রচনা করলেন নিষ্পাপ অবুঝ শিশু কন্যা সুহানি দেববর্মার পিতা রথীন্দ্র দেববর্মা। ত্রিপুরা স্টেট রাইফেলসের ১০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান রথীন্দ্র দেববর্মা, যিনি এডিসি খুমলুং হেডকোয়ার্টারে কর্মরত। রথীন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ঠান্ডা পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তার কন্যা সন্তানকে হ*ত্যা করেছে। পুলিশে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

