কন্যাসন্তান হয়েছে, আনন্দে গাড়ি সাজিয়ে সদ্যোজাতকে বরণ করে বাড়ি নিয়ে গেলেন বাবা।
ধূপগুড়ির পূর্ব মল্লিক পাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম পেশায় সবজি ব্যবসায়ী। বছর পঁচিশের ওই যুবকের সঙ্গে ৬ বছর আগে ফালাকাটার সরুগাঁও গ্রামের সাবিনা ইয়াসমিনের বিয়ে হয়।

১১ মার্চ বুধবার ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে সাবিনা এক কন্যাসন্তানের জন্ম দেন। সোমবার ফুল, বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান শহিদুল।
দুই সন্তান হল এখন শহিদুল ও সাবিনার ঘরে। এর আগের ছেলে বড়ো। তার পরেও ঘরে মেয়ে আসায় খুশির অন্ত নেই পরিবারে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *