কন্যাশ্রী দিবসে সন্মানিত হতে চলছে দিনহাটার সুষমা সরকার সহ জেলার মোট চার জন। বিভিন্ন বিভাগে এদের সম্মানিত করতে চলছে রাজ্য সরকার। এরমধ্যে দিনহাটা সুষমা রয়েছে ক্যারাটের শিক্ষার উপর। আজ কন্যাশ্রী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রী সম্মাননা নিতে কলকাতায় গিয়েছে দিনহাটার ঠাকুর পঞ্চানন হাই স্কুলের ছাত্রী সুষমা সরকার। সুষমার এই খবরে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা। দিনহাটার সুষমা ছাড়াও জেলার আর তিন জনকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়েছে। তাড়া হলেন মৌসুমী রায়, সৌরভি অধিকারী ও সুদীপ্তা বিশ্বাস। কলকাতার ধন-ধান্য অডিটোরিয়ামে রাজ্য স্তরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে সুষমা ছাড়া তিন জনকে সংবর্ধনা দেওয়া হবে।

সুষমা জাতীয় স্তরের ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বর্মণ ও মা সুশান্তি সেন সরকারকে সঙ্গে নিয়ে কলকাতায় যায়। বৃহস্পতিবার দিনহাটা সুষমা সহ জেলার চার জনকেই রাজ্য স্তরের কন্যাশ্রী উৎসবে সম্মানিত করা হবে। ক্যারাটেতে জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদক পেয়েছে দিনহাটার ঠাকুর পঞ্চানন হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সুষমা। সুষমার ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বলেন,”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার ছাত্রীকে কন্যাশ্রী দিবসে সংবর্ধনা এটা বড় পাওনা। ক্যারেটে শিখে আত্মরক্ষার পাশাপাশি যে একটি ভাল জায়গায় পৌঁছানো যায় তার দৃষ্টান্ত সুষমা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *