উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিল জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের ছাত্রী কোয়েল গোস্বামী। ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কোয়েল।
জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল। কচুয়া বোয়ালমারি স্কুলের ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে কোয়েলের বাবা অশোক গোস্বামী হাটে বাজারে পান সুপারি বিক্রি করেন।

এজন্য বিভিন্ন বিষয়ে গৃহশিক্ষক রাখার মতো সামর্থ্য ছিল না তাঁর। এজন্য স্কুলের শিক্ষকদের উদ্যোগে কোয়েলের জন্য আলাদা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত কোয়েল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধা পরীক্ষায় অংশ নিয়ে বরাবর‌ই তাক লাগানো সাফল্য পেয়েছেন। আবৃত্তি ও গানে বেশ পারদর্শী সে। ভালোবাসেন গল্পের‌ ব‌ই পড়তে। কোয়েল বলে আগামীদিনে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে অধ্যাপক হতে চাই।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *