ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য শুক্রবার সকাল থেকে চলা সড়ক অবরোধকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক যাত্রীবাহী গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কোন‌ক্রমে প্রান বাঁচিয়ে বাড়ি ফেরে যাত্রীরা। সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়।

সিপাহীজলা জেলা প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে মানুষজনের মধ্যে। আটকে দেওয়া হলো রোগীর জীবন বাঁচানোর একমাত্র মাধ্যম অ্যাম্বুলেন্স ও। শনিবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *