।প্রতিবছরের মতো এবারও সাড়ম্বরে বসন্ত উৎসব পালন করলেন মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলের দ্যা আইডিয়াল টিউশন সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা।টিউশন সেন্টারের শিক্ষক শান্তানু সরকারের উদ্যোগে বসন্ত উৎসবে মাতলেন সকল ছাত্র-ছাত্রীরা।

বসন্ত উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা মিলে বর্ণময় শোভাযাত্রা করে। শোভাযাত্রাটি দ্যা আইডিয়াল টিউশন সেন্টার থেকে শুরু হয়ে নাজিরপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।সেখানে ছোট বড় সকলে মিলে বসন্তের রঙে রঙিন হয়ে নাচ,গানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপনে মেতে ওঠে।

