সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদার মানিকচকে। আন্দোলনকারী বাম নেতাকর্মীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে মানিকচক বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়।

যদিও পরে পুলিশ ও বাম নেতৃত্ব একযোগে পরিস্থিতি সামাল দেন বলে জানা গেছে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা শ্যামল বসাক সহ অন্যান্যরা।

