সোমবার সাত সকালে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া-২নং ব্লকের পরাণপুর এলাকার বাসীন্দারা। এদিন তারা সকাল ৯টা থেকে পরাণপুর ইদগাহ স্ট্যান্ডে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তুমুল বিক্ষোভ দেখান। পথ অবরোধ-বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। তারা অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও অবরোধকারীরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের পুনরায় ভোটার তালিকায় নাম ফিরিয়ে না পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *