জেলার একাধিক বিধানসভা এলাকায় রাস্তা অবরোধ কোথাও আবার ব্লক দপ্তরে ধরনা। এবারে এই সমস্ত কে ছাপিয়ে সাতজন জুডিশিয়াল অফিসার কে রাতভর ঘেরাও করে রাখার অভিযোগ। মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে তাদের ঘেরাও করে রাখার অভিযোগ উঠেছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ডি ভোটারদের বিরুদ্ধে। উল্লেখ্য মালদহে মোথাবাড়ি বিধানসভায় প্রায় ৩০ হাজার ভোটার বাদ গেছে বলে সূত্রের খবর।

আর এই সমস্ত ভোটারদের বিক্ষোভে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় মোথাবাড়ি বিধানসভা এলাকায়। আন্দোলনের অঙ্গ হিসেবে দুপুর দুটো থেকে ব্লক দপ্তরে সাত জন জুডিশিয়াল অফিসার কে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ। এদের মধ্যে তিনজন মহিলা রয়েছে। অভিযোগ জুডিশিয়াল অফিসাররা আটকে রাখার খবর হাই কোর্ট এমনকি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তাদের উদ্ধার করা হয়নি। এই অবস্থায় ২৩ শে এপ্রিল নির্বাচন তার আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মালদা, এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

