ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের পর হঠাৎ করে বিদ্যালয় পরিদর্শনে ধুপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান।
ঠিক কি ভাবে পঠন পাঠন হচ্ছে।বাচ্চাদের কোনো সমস্যা রয়েছে কিনা, স্কুলের কি কি অভাব রয়েছে এবং বাচ্চাদের শিক্ষার অগ্রগতি খতিয়ে দেখতে আচমকা হাজির ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক।ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বোরাগাড়ি ২ নং বি এফ পি বিদ্যালয়ে এদিন অচমকা ভিজিট করেন বিডিও।

শিক্ষার অগ্রগতি খতিয়ে দেখতে ক্লাসে ঢুকে খোদ বিডিও দিলেন অঙ্ক। কিভাবে তারা সেই অঙ্ক করছেন তা তিনি সামনে দাঁড়িয়ে থেকে দেখে সন্তোষ প্রকাশ করলেন।বুধবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিডিও, ফেরার পথে হঠাৎই ঐ স্কুলে ঢুকে পড়েন।সেখানে বাচ্চাদের ক্লাস গুলি ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মামুনি মিত্রের কাছে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে জিঞ্জাসা করেন। বিদ্যালয়ের তরফে ঐ শিক্ষিকা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন,বিডিও সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।বিডিওর হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে খুশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা।

