ফের একবার ধূপগুড়ি পগুড়ি পুলিশের মানবিক মুখ দেখা মিললো এদিনের ঘটনায়। জানাযায় ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকায় বিশ্বজিৎ শর্মা নামে এক যুবক বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্হীন অবস্থায় পড়ে রয়েছে।পরিবারের তরফে গাছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বছর ১৯ এর বিশ্বজিৎ শর্মা নামে ওই যুবককে। সূত্রের খবর বিগত কয়েক মাস আগে ময়নাগুড়ি দোমহনি এলাকায় পিতার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙ্গে পড়ে বিশ্বজিৎ শর্মা। এরপর তাকে নিয়ে তার মামার বাড়িতে আসেন মা কর্ণবালা শর্মা। এরপরই আস্তে আস্তে মানসিকভাবে ভেঙ্গে পড়ে বিশ্বজিৎ এবং কিছুদিন পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

একদিকে অভাব অনটন অন্যদিকে ছেলের চিকিৎসা করাতে হিমশিম খেয়ে ওঠে পরিবার। স্থানীয়দের পাশাপাশি ঘটনার কথা শুনতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ওসি রমেন লস্কর। সূত্রের খবর সে সময় চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করা হয় সেই পরিবারকে। এরপর এদিন ধূপগুড়ি পুলিশ প্রশাসনের অ্যাম্বুলেন্সে করেই তুফানগঞ্জ মেন্টাল হাসপাতালে চিকিৎসার জন্যে মানসিক ভারসাম্যহীন বিশ্বজিৎকে পাঠানোর ব্যবস্থা করে ধূপগুড়ি পুলিশ প্রশাসন। স্থানীয় গণেশ রায় এবং রমণী শীল প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায়।এমনকি তারাও ব্যক্তিগতভাবে চিকিৎসা কাজে সাহায্য করবেন বলে জানিয়েছেন।অন্যদিকে ছেলের চিকিৎসায় আশার আলো দেখছেন মা কর্ণবালা শর্মা।

