বুধবার দুপুরে ত্রিপুরা খোয়াই জেলা বেলাফাঙ্গ এলাকায় মিড ডে মিলের কোক কাম হেল্পারদের বকেয়া বেতন প্রদান করা, মিড ডে মিলের কর্মীদের ইচ্ছাকৃত ছাটাই বন্ধ করা, এবং নিয়মিত বেতন প্রদান করার দাবিতে মিড ডে মিলের জাতি-জনজাতি সকল মহিলা কর্মীরা রাস্তায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয়। তাদের অভিযোগ, বিগত সিপিআইএম সরকারের আমাল থেকে মিড ডে মিলের কর্মীরা নিয়মিত বেতন সহ বিভিন্ন দাবি থেকে বঞ্চিত হয়ে রয়েছে।

ত্রিপুরার বর্তমান বিজেপি সরকারের আমলেও মিড ডে মিল কর্মীদের অবস্থা সেই আগের মতই রয়ে গেছে। যদি অবিলম্বে মিড ডে মিলের কর্মীদের বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন সহ তাদের অন্যান্য দাবিগুলি না মানা হয় তাহলে তাদের আন্দোলন এইভাবেই চলতে থাকে বলে মিড ডে মিলের সকল কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন। এদিকে মিড ডে মিলের কর্মীদের এই সড়ক অবরোধের ফলে ছোট-বড় যানবাহন রাস্তায় আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে মিড ডে মিলের কর্মীদের দাবি পূরণ করার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাখ্যান করে।

