বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহম্মদ ইউনুসের শাসনকালে প্রায় প্রতিনিয়ত অবৈধভাবে দালাল মারফত ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশীরা। এবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বক্সনগর কলমচৌড়া থানার অধীন গলাচিপা বিওপির অধীনস্ত ২০৬৪/৩ এস পিলার সংলগ্ন নজুরপুড়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশী নাগরিক ও ১ জন ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ জওয়ানরা। জানা গেছে,আটককৃত বাংলাদেশী যুবকরা আজ থেকে কয়েকমাস আগে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবৈধভাবে কাজ করতে প্রবেশ করেছিল। ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে ধৃত বাংলাদেশীরা ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। আদমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার এক ভারতীয় দালালের মাধ্যমে ধৃত বাংলাদেশীরা জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের পরিকল্পনা করা হয়েছিল।

ভারতীয় ইউসুফ মিয়া নামে দালালের বাড়ি জুমেরটিলা এলাকায়। কিন্তু, ৪৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানদের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কঠোর নজরদারি চালানোর ফলে পারাপার সম্ভব হয়নি এবং তাদের আটক করে
বিএসএফ জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তামিলনাড়ুর একটি কাপড়ের কারখানায় কর্মরত ছিল। ভারতের অবৈধ কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে তারা সেখানে অবস্থান করছিল। তবে তারা কী ধরনের কাজে নিযুক্ত ছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে ৪ জন বাংলাদেশী সহ ১ জন ভারতীয় দালালকে কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন মোহম্মদ রানা,মোহম্মদ কাউছার,এনামুল ইসলাম, উজ্জল হোসেন ও ভারতীয় দালাল ইউসুফ মিয়া। ধৃত বাংলাদেশীদের বাড়ি – বাংলাদেশের মাগুরা, গাজীপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে,তাদের বিরুদ্ধে ৪৪/২৫ নং ধারায় মামলা গ্রহণ করা হয়েছে, ২৪৯(সি )/১৪৩(৩)/৬১(১)বি এন এস বিদেশি নাগরিক আইন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত ধারায়। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে সোনামুড়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *