জমিতে আলু থাকাকালীন একটানা হাতির উপদ্রব লক্ষ্য করা গিয়েছিল সর্বত্র। এবার জমি থেকে তুলে রাখা আলু সাবার করলো হাতের দল। ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা এলাকার ঘটনা। শুক্রবার রাতে পার্শ্ববর্তী সোনাখালী জঙ্গল থেকে হাতির দল ঢুকে পড়ে চাষের জমিতে।

জমি থেকে আলু তুলে বস্তায় রাখা হয়েছিল। সেখান থেকেই ৫০ থেকে ৬০ বস্তা আলু খেয়ে ফেলে হাতির দল। এ বছর এখনো আলুর দাম সেভাবেও নেই। বর্তমান যা পরিস্থিতি তাতে এক প্রকার এই মুহূর্তে লোকসানের মুখে কৃষকরা। তার ওপর প্রতিনিয়ত এই ভাবে হাতির হানা, ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। অভিযোগ লোকালয়ে হাতিয়ে ঢোকার খবর বনদপ্তরে জানালে কোন ব্যবস্থা নেওয়া হয় না। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়াচ্ছেন গ্রামবাসীরা। গতকাল রাতের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছেন কৃষকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *