ত্রিপুরা খোয়াই জেলা গনকি পুলিশ লাইনে এক এস পি ও জওয়ানকে মেরে গুরুতর আহত করে হাসপাতালে পাঠালো সাব ইনস্পেক্টর রামকৃষ্ণ দাস। শনিবার খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরীহ এসপিও জওয়ান ভোলা দাস সাংবাদিকদের জানায়, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা পুলিশ মহল। শুক্রবার রাতে সে পরিবারের লোকজনদের সঙ্গে ফোনে কথা বলছিল,

তখন হঠাৎই কিছু বুঝে ওঠার আগে পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস এস পি ও জওয়ানের ভাতের থালা ছুড়ে ফেলে দেয়। এতে করে ভাত এসপিও জওয়ানের গায়ে এসে পড়ে। তখন সে সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসকে প্রশ্ন করতেই কিছু বুঝে ওঠার আগে এসআই রামকৃষ্ণ দাস এস পি ও জওয়ানের শরীরের গোপনাঙ্গে সজোড়ে লাথি মারে। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে।

গোটা ঘটনায় অভিযুক্ত এস আই রামকৃষ্ণ দাসের সুষ্ঠু বিচারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে আহত এসপিও জওয়ান ভোলা দাস । উল্লেখ থাকে, এর আগেও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন এই এসআই রামকৃষ্ণ দাস জানান আহত এস পি ও জওয়ান ভোলা দাস।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *