রেলওয়ে দপ্তরে চাকুরী দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসৎকারী দুর্নীতিবাজ প্রতারক নেতা বিজন কর ঘনিষ্ঠ এক উপপ্রধানের চরিত্রের পর্দাফাঁস করল ত্রিপুরা খোয়াই জেলা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক অসহায় হতদরিদ্র মহিলা। উনার অভিযোগ, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল দাস নিজ বিধানসভা কেন্দ্রের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নাম বদনাম করতে উঠেপড়ে লেগেছে। মন্ত্রী বিকাশ দেববর্মার নাম ভাঙ্গিয়ে এক অসহায় হতদরিদ্র মহিলাকে উপপ্রধান বিমল দাস অফার করে মন্ত্রীর সাথে ঘোরাফেরা করলে ওই মহিলাকে ৫০ হাজার টাকা দেওয়া হবে, সেই টাকা থেকে ওই মহিলা যেন পাষণ্ড উপপ্রধান বিমল দাসকে ২০’হাজার টাকা দিয়ে দেয়।

সেই সাথে ওই অসহায় হতদরিদ্র মহিলাকে অভিযুক্ত উপপ্রধান বিমল দাস নিজের কুকীর্তির কথা বলে ওই মহিলাকে তার সাথে মনথাং যাওয়ার কুপ্রস্তাব দেয়। অভিযুক্ত পাষণ্ড গ্রাম পঞ্চায়েতের বিমল দাসের কথায় ওই মহিলা রাজি না হতেই ওই মহিলাকে দেখে নেওয়ার হুমকি সহ মামলার ভয় দেখানো শুরু করে বলে অভিযোগ করে বললেন ওই অসহায় হতদরিদ্র মহিলা। পরে ওই মহিলাকে ফোন করে অভিযুক্ত উপপ্রধান বিমল দাস কটুক্তি করতে থাকলে সেই মহিলা মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসেন। এদিকে মহিলা বাড়িতে আসতেই মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে পাষণ্ড উপপ্রধান বিমল দাস সহ তার এক সঙ্গোপঙ্গোরা। পরে ওই মহিলার মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে এসে অভিযুক্ত উপপ্রধান বিমল দাস তেলিয়ামুড়া থানায় ওই মহিলার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা করে বলে অভিযোগ করে বললেন অসহায় হতদরিদ্র মহিলা। পরে পুলিশ ওই মহিলার বাড়িতে ছুঁটে গিয়ে মহিলার মোবাইল ফোনটি থানায় নিয়ে আসে। এরপর থানায় ছুটে আসে অসহায় হতদরিদ্র মহিলা ও। পরে থানা থেকে বেরিয়ে এসে থানার সামনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান বিমল দাসের চরিত্রের পর্দাফাঁস করলেন ওই অসহায় হতদরিদ্র মহিলা। প্রশাসন সহ মন্ত্রী বিকাশ দেববর্মার নিকট ওই মহিলার দাবি অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল দাসের মত আর কোনো উপপ্রধান যেন মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি না খেলতে পারে এবং মা-বোনরা যেন রাস্তায় নির্ভয়ে চলাফেরা করতে পারে তার আর্জি জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *