ত্রিপুরা থেকে অসম, পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে নিত্য নতুন পদ্ধতি অবিলম্বন করেও শেষ রক্ষা আর হচ্ছেনা নেশা পাচারকারীদের। আবারো আগরতলায় জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে ১ জন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে।

ধৃত নেশা পাচারকারীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13.595 কে জি শুকনো গাঁজা , যেগুলি ১টি হাতের ব্যাগের মধ্যে রাখা ছিল । এই গাঁজাগুলি ধৃত নেশা পাচারকারী আগরতলা থেকে ট্রেনে করে নাগপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল।এনিয়ে আগরতলা জিআরপি থানাতে ধৃত নেশা পাচারকারীর বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে। এই মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস । ধৃত নেশা পাচারকারীকে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই গাঁজা গুলি নাগপুরে প্রায়
২ লক্ষ ৭১ হাজার ৯০০ টাকা বিক্রি হতে পারে বলে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন। ধৃত নেশা পাচারকারীর নাম – যাওহার যাদব, বয়স ৩৫, বাড়ি – বিহার রাজ্যের পারবট্টা জেলায়। উল্লেখ্য, এই নেশাপাচার চক্রে আগরতলা ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সিদ্ধিআশ্রম, মিলনচক্র এবং বাধারঘাট এলাকার কুখ্যাত মাফিয়ারা জড়িত থাকতে পারে বলে জানা গেছে।

