এ যেন ঠিক এক ফুল, দো মালী! এক বউকে নিয়ে টানাটানি ২ ভাইয়ের! এক ভাইয়ের বউকে নিয়ে টানাটানি আরেক ভাইয়ের! আর তারপর এক ভাইয়ের হাতে গুরুতর জখম আরেক ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার সামসিতে। প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার সামসিতে। এক যুবক তাঁর দূরসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হয়েছেন। আহত যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে,আহত যুবকের নাম একরামুল হক (২৬)। বাড়ি চাঁচোল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে। ওদিকে অভিযুক্ত মাসুম (২৮) খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা ও একরামুলের দূসম্পর্কের মামাতো ভাই।

অভিযোগ, মাসুমের সঙ্গে বিবাহবর্হিভুত সম্পর্কে জড়ান একরামুলের স্ত্রী। দীর্ঘদিন ধরেই চলছিল সেই সম্পর্ক। এরপর প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। তারপর আবার ফিরেও আসেন। কিন্তু সেই পুরনো বিরোধের জেরেই সামসি গ্রামীণ হাসপাতালের সামনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। বচসা চলাকালীনই মাসুম চাকু দিয়ে একরামুলকে আঘাত করেন। একরামুলের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দু’জনকেই সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

