ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের নিকট অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি রাখলেন গৃহবধূর স্বামী!

ফেসবুক এবং ইনস্ট্রাগ্রামকে কিছু মানুষ ভালো কাজে ব্যবহার করছে, এবং কিছু উশৃংখল বখাটে যুবক সেই ফেসবুক এবং ইনস্ট্রাগ্রামকে ব্যবহার করে রাতে একাংশ গৃহবধূকে ভিডিও ফোন করে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখিয়ে প্রতারণা করার ও অভিযোগ সামনে এসেছে। শুক্রবার সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে আগরতলার রিপন দত্ত নামে এক ব্যক্তি অভিযোগ করে বললেন,

ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরের সঞ্জিত পাল নামে এক ব্যক্তি উনার স্ত্রীকে প্রতিদিন রাতে ভিডিও ফোন করে অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে। তখন উনার স্ত্রী উনাকে সম্পূর্ণ ঘটনাটি জানালে তিনি শুক্রবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযুক্ত বখাটে বিবাহিত যুবক সঞ্জিত পালের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ প্রশাসনের নিকট আর্জি জানিয়েছেন, যাতে আর কোন বখাটে যুবক এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করতে না পারে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *