এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে পৌরবাসি। মালদহ জেলার পুরাতন মালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন পল্লী এলাকায় বেশ কিছু দিন ধরে এলাকার একটি ফাঁকা জায়গা থেকে অজানা গন্ধ ছড়াচ্ছে। তবে তা কিসের গন্ধ কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। এলাকার লোকেদের প্রাথমিক অনুমান এটি জ্বালানি গ্যাসের গন্ধ হতে হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে পরীক্ষা দরকার। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিগত ১৫ দিন ধরেই এই দুর্গন্ধ ছড়াচ্ছে বলে এমনটাই বলেন এলাকাবাসী।

স্থানীয়রা বলেন আমরা খুব আতঙ্কে রয়েছি কেননা যদি এভাবে গন্ধ ছড়াতে থাকে তাহলে শরীর অসুস্থ হওয়ার ভয় আছে। আমরা সেই স্থানে যাচ্ছি না,জ্বালানি গ্যাস হলেও বড় ক্ষতি আশঙ্কা থেকে যাচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে প্রশাসন এসে খোঁজ চালিয়েছে তবে এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি কিভাবে এই গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জান্নাতুন নেসা তিনি জানিয়েছেন হ্যাঁ এই ধরনের একটা আমরা ঘটনা শুনতে পেয়েছি তবে বিষয়টি কি তা খতিয়ে দেখা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *