ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট থানাধীন উত্তর কুমারঘাট আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড থেকে একই দিনে একই ঘর থেকে দুই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা গ্রামজুড়ে বর্তমানে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
দুই নাবালিকা মেয়েকে ফিরে পাওয়ার জন্য অসহায় মেয়ে দুটির মা ও বাবা দু’চোখে জল নিয়ে কুমারঘাট থানার পুলিশের সহযোগিতা চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন।

তার জানান, তাদের বড় মেয়ের নাম দুর্গা শুক্ল দাস, বয়স ১৭, সে দশম শ্রেণীর ছাত্রী। দ্বিতীয় মেয়ে অঞ্জলি শুক্ল দাস, সে ৮ ম শ্রেনীর ছাত্রী। দুই মেয়েকে ফিরে পাওয়ার জন্য বাবা প্রসেনজিৎ শুক্ল দাস ,
ও মা স্ত্রী সুনতি শুক্ল দাস
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তাদের নিখোঁজ হওয়া দুই মেয়েকে ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসন সহ সকল মানুষ যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

