বৃহস্পতিবার ভোর থেকেই বাগবাজারের এই ঐতিহাসিক মন্দিরে ভক্তদের ঢল নামে। মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, হোমযজ্ঞ, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক সংগীতের আয়োজন করা হয়েছে।
সকালে মঙ্গলারতি ও বেদপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও প্রসাদ বিতরণ।

মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদিন ধরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পাশাপাশি থাকছে ভাগবত পাঠ ও ভক্তিমূলক কীর্তন।
উল্লেখ্য, বাগবাজারের এই বলরাম মন্দিরের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসের স্মৃতির গভীর সম্পর্ক রয়েছে। তাঁর জীবদ্দশায় বহুবার তিনি এখানে এসেছিলেন। ফলে এই স্থানটি রামকৃষ্ণ ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *