মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার উত্তরবঙ্গের সাতটি জেলার সাথে মালদাতেও হয়ে গেল পাট্টা প্রদান অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে পাট্টা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমূল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন জলপাইগুড়ি জেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সাতটি জেলার সাথে মালদাতেও পাট্টা প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

সূচনার পর মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ২১০ জন ভূমিহীন মানুষকে পাট্টা প্রদান করা হয়। এবং আগামী দিনে জেলার বিভিন্ন নদী ভাঙন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে পাঁচশোজনকে পাট্টা প্রদানের আশ্বাসবাণী শোনান জেলাশাসক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *