উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের উৎসাহ প্রদান করলো তৃণমূল কর্মী এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিনে কুমারগ্রাম ব্লকের বারবিশা উচ্চবিদ্যালয়ে প্রবেশ পথে তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে পরিক্ষার্থীদের হাতে জলের বোতল এবং কলম তুলে দিতে।

মূলত পরিক্ষার্থীদের উৎসাহ প্রদান, নির্ভয়ে পরিক্ষা দেওয়ার বার্তা দেওয়া হয় তৃণমূল কর্মীদের তরফে। উপস্থিত ছিলেন ভল্কা বারবিশা ১ অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক দাস, ভল্কা ১ গ্রামপঞ্চায়েতের উপ প্রধান রাজীব তীর্কি, ভল্কা ২ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নন্দ দাস সহ অন্যান্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *