ইসলাম ধর্মাবলম্বী মানুষদের চলছে এখন পবিত্র রমজান মাস। আর কয়েকদিন পরই সবথেকে বড় উৎসব ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর। ঈদ কথার অর্থ উৎসব বা আনন্দ। তাই আসন্ন ঈদ উল ফিতর উৎসব উপলক্ষে তুফানগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানায় সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়।এদিন তুফানগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামের মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন সহ সাধারন মানুষকে নিয়ে এই বৈঠক করা হয়।

ঈদে যাতে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে আলোচনা করেন তুফানগঞ্জ সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস এবং তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি দ্বিগবিজয় বোলন । বিভিন্ন সময় দেখা যায় মসজিদ কমিটির মধ্যে একটা সমস্যা তৈরি হয় সেটা যাতে না হয় এবং রাস্তার পাশে মসজিদের ঈদগায়ে নামাজ পড়ার সময় যানজটের সৃষ্টি হয়,দুর্ঘটনার আশঙ্কা থাকে সেটা যাতে না হয় সেই বিষয়গুলো পুলিশ লিপিবদ্ধ করে নেন এবং সেই সমস্ত মসজিদ ও ঈদগাহগুলোতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ থানা। তুফানগঞ্জ থানার ঈদ নিয়ে এই বিশেষ বৈঠকে ভীষণ খুশি বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম ও মোয়াজ্জামেরা। উল্লেখ্য দীর্ঘ একমাস রোজা অর্থাৎ উপবাস থাকার পর আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের মধ্য দিয়ে এই এক মাসের কঠোর রীতির সমাপ্ত হবে। তাই যাতে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য এই আলোচনা সভা বলে পুলিশ সূত্রে খবর।

