মালদার ইংরেজবাজার থানার মিল্কী নতুন টোলা গ্রামের ঘটনা। এই গ্রামের বছর ২৩ এর যুবক মধ্যপ্রদেশে পরিযায় শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত তিনদিন আগে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়। আজ তার কফিনবন্দি দেহ বাড়ি এসে পৌঁছায়, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ রবি (২৩)। বাড়ি ইংরেজবাজার ব্লকের মিল্কি নতুন তোলা গ্রামে। পারিবারিক অনটন থাকায় পড়াশোনা ছেড়ে গত এক বছর ধরে ভিনরাজ্যের শ্রমিকের কাজ করে আসছে।

আগে তার বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালাতো। বর্তমানে তিনি অসুস্থ। তাই সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল শেখ রবিকে। পরিবারের রয়েছে অসুস্থ বাবা সহ মা ও দুই ভাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ঝাঁসিতে পোল্টি ফার্মের কাজ করত রবি। সেখানেই কর্তব্যরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। খবর বাড়িতে পৌঁছাতেই এলাকা জুড়ে কান্নার রোল। ঘটনার তিনদিন পর তার কফিনবন্দি দেহ বাড়ি এসে পৌঁছায় ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সঙ্গে সাক্ষাত করতে যান মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং সমস্ত রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *