সোমবার রাতে ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় কাউন্সিলর সুজিত সাহার নেতৃত্বে ওয়ার্ডের প্রায় ৩ হাজার বাসিন্দার উপস্থিতিতে এক বিধবা মহিলার লড়াইয়ের গল্প দিয়ে তৈরি লক্ষ্মী এলো ঘরে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়।

১৫ বছরের উন্নয়নের পাঁচালীর লিফলেট মহিলাদের মধ্যে বিলি করেন ওয়ার্ড কাউন্সিলর। পাশাপাশি সবুজ ভাবির উড়িয়ে এবং একে অপরকে মাখিয়ে দোল উৎসবের সূচনা করা হয়। দোল উৎসব উপলক্ষে ওয়ার্ড বাসীদের নিয়ে পালন করা হয় মিলন উৎসব। প্রচার করা হয় উন্নয়নের পাঁচালীর। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ, কাউন্সিলর সন্ধ্যা দাস, পলি সরকার, মনীষা সাহা মন্ডল সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা।

