জলপাইগুড়ি র অসম মোড়ে দুর্ঘটনা। দুর্ঘটনায় ডাম্পারে আটকে গেলো চালকের পা। পা বের করতেই এক ঘন্টা লেগে গেলো পুলিশ ও দমকল কর্মীদের। শেষমেশ গাড়ির স্টিয়ারিং ভেঙে পা বের করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। শুক্রবার সকালে খালি ডাম্পার নিয়ে রাজগঞ্জ থেকে জাতীয় সড়ক হয়ে তিস্তা সেতুর দিকে যাচ্ছিলেন কৌশিক রায়।

প্রত্যক্ষ দর্শীদের দাবি সামনে সিগনাল দেখতে না পেয়ে সামনে থাকা একটি ছোট গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে পাশের রাস্তায় ঢুকে পড়ে ডাম্পারটি। সামনের গাড়িটির সামান্য ক্ষতি হলেও অসাবধানতায় চালকের পা আটকে যায় গাড়ির স্টিয়ারিং এর সামনের বক্সের ভেতর। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তারা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

