আগামী ৭ ই জুন মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব ইদুজ্জোহা। আর সেই উৎসবকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে মঙ্গলবার ময়নাগুড়ি মাড়োয়ারি জনকল্যাণ সমিতির ভবনে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি (ক্রাইম) শান্তিনাথ পাঁজা, পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, বিডিও প্রসেনজিৎ কুন্ডু সহ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা।

এদিনের এই বৈঠকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সরকারি নির্দেশিকা জানানো হয়। মসজিদের ইমামদের বক্তব্য শোনেন প্রশাসনের আধিকারিকরা। পুলিশের তরফে জানানো হয়, প্রতিটি এলাকায় পুলিশ পেট্রোলিং ভ্যান থাকবে। মসজিদ গুলিতে নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং ব্লক প্রশাসনের তরফে নম্বর দেওয়া থাকবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *