বলা হয় রক্তদান জীবন দান এক ফোটা রক্তই বাঁচাতে পারে অন্যের প্রাণ। এই বিশেষ প্রবাদ বাক্যটি যেন রক্তের প্রয়োজনে ভুক্তভোগী রোগী ও রোগীর আত্মীয়দের প্রকট করে তোলে। বর্তমানে রক্ত সংকট এটি একটি চরমতম সমস্যা। বিশেষ করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তের অভাবে অনেক সমস্যায় পড়তে হয়। সেই সমস্ত দিক মাথায় রেখে রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যেগে উৎসর্গ বারবিশা পুলিশ ফাঁড়িতে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে প্রায় এদিন শতাধিক পুলিশ সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় রক্তদান করেন।

স্বেচ্ছায় রক্তদাতাদের ফুলের টপ ও প্রশংসা পত্র তুলে দিয়ে উৎসাহিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শ্রী জাধব আভিনাশ ভীমরাও সহ কুমারগ্রাম থানার আইসি শমীক চ্যাটার্জী, বারবিশা ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায়, ট্রাফিক গার্ডের ওসি অনিল বর্মন।

এদিন সিভিক ও পুলিশ কর্মীরা রক্ত দান করে পুলিশ কর্তার হাতে শিবিরে ফুলের টপ ও প্রশংসা পত্র পেয়ে আরও উৎসাহিত হয়।এদিনের সংগৃহীত রক্ত আলিপুরদুয়ার ব্লাড ব্যাংক সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
মানুষজন বলেন রক্ত কোন কারখানায় তৈরি হয় না। মানুষের দেহে উৎপাদিত রক্ত দিয়ে প্রাণ বাঁচে অপরজনের। সে দিকে তাকিয়ে সকলকে এই সামাজিক কাজে ব্রতী হওয়ার বার্তা দেন উদ্যোক্তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *