আলিপুরদুয়ার জেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীয়া প্রতিযোগিতা ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে গত দুই দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে, রবিবার দিন তার চূড়ান্ত পর্যায়ের ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছিল। সেই চূড়ান্ত পর্যায়ের ক্রীয়া প্রতিযোগিতায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

মনোরঞ্জন দে যখন ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে যান তখন তাকে মূল মঞ্চে তিলক চন্দন কপালে ঠেকিয়ে ও গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে নেন আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন।মনোরঞ্জন দের কাছে ক্রীয়া প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আজকে আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ছিল আসলাম সকলের সঙ্গে দেখা হল খুব ভালো লাগলো। পাশাপাশি তিনি আরো বলেন যে সমস্ত ছাত্র-ছাত্রী আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি ঈশ্বরের কাছে তারা যেন সকলেই আগামী দিনে ভালো জায়গায় পৌঁছায় এবং পরিবারের মুখ উজ্জ্বল করে।

