জানা গেছে, আজ দুপুর বেলা পণ্যবাহী বড়ো কন্টেইনার ট্রাক এবং ছোট গাড়িটি বেঙ্গল থেকে আসামের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই সামনে থাকা গাড়ি ব্রেক কষলে ছোট গাড়িটি ব্রেক কষে পিছন দিক থেকে আসা কন্টেইনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটির পিছনে ধাক্কা মারে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ। জানা গেছে, ছোট গাড়িটি শিলিগুড়ি থেকে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়িটিতে ছোট বাচ্চা সহ এক মহিলা এবং এক পুরুষ ছিল। ঘটনায় যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িদুটিকে উদ্ধার করে ঘটনা খতিয়ে দেখছে।

স্থানীয় অনেকের দাবি, জাতীয় সড়কের বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে এবং রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাস্তার দখল করে রাখে অনেক গাড়ি। প্রশাসনের পদক্ষেপেরদাবি জানান।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *