আলিপুরদুয়ারে বিজেপির পাঁচ জন প্রার্থী বুধবার মনোনয়ন জমা দিলেন। আলিপুরদুয়ার শহরের বিএম ক্লাব ময়দান থেকে প্রার্থীদের নিয়ে একটি বিরাট শোভাযাত্রা শহর পরিক্রমা করে ডুয়ার্সকন্যার সামনে আসে। তারপর পাঁচ প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। জেলার পাঁচটি বিধানসভা এলাকা থেকে বহু বিজেপি কর্মী শোভাযাত্রায় অংশ নেন। সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা দেখে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী। তার সাফ কথা সরকার গড়তে যাচ্ছে বিজেপি।


সুপ্রিমকোর্ট যা বলেছে আমরা ওই মতের সঙ্গে একমত।যাতে একজন ভারতীয় নাগরিকের নাম এস আই আর এ বাদ না যায় সে কারনে ফর্ম ৬ এর বিষয় টি নির্বাচন কমিশন দেখবে।
আলিপুরদুয়ারে তিনটি বিধানসভা চাবলয় কেন্দ্রিক।এ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,চাবাগানের শ্রমিক রা বিজেপির সঙ্গে আছে।জয়গাঁয় এসে অভিষেক ব্যানার্জী বলেছেন,জয়গাঁ পুরসভা হচ্ছে।তার এ নিয়ে কটাক্ষ ওরা পুরসভা বানায় কিন্তু টাকা দিতে পারেনা। কেন্দ্র টাকা দিলে তবেই কাজ হয়।
সিপিএম কে তিনি ভোট কাটার পার্টি হিসেবে আখ্যা দিয়েছেন।
রাজ্যে আপনারা সরকারের এলে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন? এ প্রশ্নে সুকান্ত বলেন,কে মুখ্যমন্ত্রী হবে তা ভোটের পর কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে।
এদিন বিজেপির যে পাঁচ প্রার্থী মনোনয়ন জমা দিলেন তারা হলেন,পরিতোষ দাস,মনোজ ওরাও, বিশাল লামা,দীপক বর্মন ও লক্ষন লিম্বু।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *