ঘরের ভিতরে ঢুকে আলমারির ভেঙে চুরি, শেষ রক্ষা হলো না পালানোর আগেই গ্ৰামবাসীদের হাতে পাকড়াও মহিলা চোরেরা।চুরি যাওয়া নগদ টাকা ও সামগ্রী উদ্ধার করে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা।ঘটনার জেরে উত্তেজনা ছরিয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর বাজার পাড়া এলাকায়। পুলিশ অভিযুক্ত দুইজন মাঝ বয়সী মহিলাকে আটক করেছে।

স্থানীয় তন্ময় কুমার মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে এই মহিলারা আলমারির লকার ভেঙে গহনা টাকা নিয়ে চম্পট দেয়। তবে বাড়ির মালিকের স্ত্রীর সন্দেহ হতেই ঘরে ঢুকে দেখেন আলমারির লকার ভাঙ্গা। এরপর গ্রাম জুড়ে হৈচৈ করে তাড়া করে এই মহিলা চোরেদের ধরে ফেলেন গ্রামবাসীরা।
মানিকচক থানার পুলিশ পৌঁছে অভিযুক্তদের আটক করেছে, খবর লেখার সময় পর্যন্ত এই নিয়ে পুলিশে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।

