এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর। আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল।কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল ঘুসি মারা হয় বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পোলেরহাট থানা এলাকার নাটাপুকুরে জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষের ঝামেলার ঘটনায় পোলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্তব্যরত কন্সটেবলকে ধাক্কা মারে। এমনকি কিল ঘুসি চালায়। অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। গাড়ি ভাঙচুর করার হুশিয়ারি দেয়।

নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসিরুদ্দিন মোল্লা, নাসির উদ্দিন মোল্লা সহ তাঁদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধী পক্ষ তৌফিক মোল্লা, জাহাঙ্গীর মোল্লা সহ তাঁদের পরিবারের সদস্যদের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গীর। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *