আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ধাপে ধাপে রাতের তাপমাত্রা ২–৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় তেমন পরিবর্তনের ইঙ্গিত নেই। কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি।
