চলতি সপ্তাহের শুরুর সময় থেকেই হাওয়া বদল হয়েছে রাজ্যে। তুমুল ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। যদিও বুধবার কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়নি। মোটামুটি শুষ্কই থেকেছে আবহাওয়া। যার ফলে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। জ্বালিয়েছে ভ্যাপসা গরম। তবে শুক্রবার থেকেই আবার ঝড়বৃষ্টি হতে পারে।

আজ কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার, ১৯ মার্চ, মোটের উপর বুধবারের মতো থাকতে পারে আবহাওয়া। এ দিন খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণের সব জেলাই ভিজতে পারে। যদিও এ দিন বৃষ্টি হলেও তার তীব্রতা বেশি থাকবে না বলেই মনে করা হচ্ছে।

এ দিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষত, বেলা বাড়তেই গরম বেশি লাগবে। সঙ্গে ঘাম হতে পারে। তবে সন্ধের পর কমতে পারে তাপমাত্রা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *