আলিপুরদুয়ার ১ নং ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘেসা রয়েছে তোর্সা নদী, তোর্স সেই নদীতে কিছুদিন আগে আবর্জনা ফেলেছে বলে জানায় স্থানীয় মানুষজন।শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দেখতে পায় কয়েকটি ডাম্পারে করে আবর্জনা নিয়ে আসছে ডাম্পার চালক। তড়িঘড়ি করে ঘাটপার এলাকার স্থানীয় মানুষজন ডাম্পার গুলিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখে।

এরপর খবর পৌঁছে যায় সোনাপুর আউটপোস্ট পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে সোনাপুর আউটপোস্ট পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন এসে ডাম্পার কর্তৃপক্ষ ঠিকাদারের সঙ্গে কথা বলেন। ঘাটপার এলাকার স্থানীয় মানুষজন বলেন তোর্সা নদীতে হাজার হাজার শ্রমিক কাজ করে, এবং সেই তোরসা নদীর জলেই পান করে থাকে, কি করে সেই তোর্সা নদীতে আবর্জনা ফেলে।ঘাটপার এলাকার স্থানীয় মানুষজন প্রশাসনের উপর আস্থা রেখে ডাম্পার চালকদের অন্যত্র জায়গায় আবর্জনা ফেলতে বলেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *