বিচার প্রক্রিয়া’কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে, এবং প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যাবস্থার স্বার্থে ইতিবাচকভাবে সাক্ষী দিতে এগিয়ে আসেন সেই বিষয়ে আবেদন জানানো হয়। তেলিয়ামুড়া গোলাবাড়ি এলাকার সম্রাট ঘোষের সাথে তার স্ত্রীর ঝামেলা চলছে দীর্ঘ দিন থেকে।

এই ঝামেলার পরিপ্রেক্ষিতে সোমবার খোয়াই আদালতে পুতুল ঘোষ সাক্ষি হিসেবে উপস্থিত হন , আর তাতেই পুতুল ঘোষের উপর এবং তার অসুস্থ স্বামীর উপর আক্রমণ সংঘটিত করা হয় বলে অভিযোগ। অভিযোগেত তির সম্রাট ঘোষের বিরুদ্ধে। তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেন পুতুল ঘোষ, এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাট ঘোষ কে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত সম্রাট ঘোষের উপযুক্ত শাস্তির জন্য পুলিশ প্রশাসন এবং আদালতের নিকট দাবি জানিয়েছেন পুতুল ঘোষ এবং সম্রাটের স্ত্রী।

