জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া রয়েছে সিসামারা নদী,সেই নদীর পাশ দিয়ে তৈরি হয়েছিল বাঁধ। বাঁধের পাশেই রয়েছিল একটি বহু পুরনো বটগাছ, সঙ্গে ছিল একটি মন্দির, সেই সূত্রে ওই জায়গাটির নামকরণ হয়েছিল বটগাছ তলা। কিছুদিন আগে টানা দু-তিন দিনের প্রবল বৃষ্টিতে বটগাছ ও মন্দির স্থানীয় মানুষের চোখের সামনে সিসামারা নদীর জলে তলিয়ে যায়।

মন্দির ও বটগাছ তলিয়ে যাওয়ায় স্থানীয় মানুষজন অনেকটাই চিন্তার মধ্যে রয়েছেন। আবারও গতকালকের বৃষ্টির কারণে বাঁধের পাশ দিয়ে ভাঙ্গা শুরু হয়। সেই খবর পৌঁছে যায় শালকুমার ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। শনিবার প্রধান বটগাছতলা গিয়ে এলাকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং অতি দ্রুত যাতে এই ভাঙ্গনরোধের কাজ সম্পূর্ণ করা যায় সেই আশ্বাস স্থানীয় মানুষজন কে দেন।

