শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ। শিব মন্দির গুলিতে সাজো সাজো রব। ৫১ সতী পিঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর শৈবক্ষেত্রের সব থেকে বড় উৎসব হলো এই মহা শিবরাত্রি শিবচতুর্দশী, সেই উপলক্ষে প্রাচীন শিবরাত্রি মেলা। সরকারিভাবে শিবরাত্রি মেলার আনুষ্ঠানিক সূচনা গতকাল শনিবার হয়ে গেলেও রবিবার শিবচতুর্দশীর ভোর থেকেই বহু পুনার্থী তাদের ও পরিবারের মঙ্গল কামনায় ভিড় জমিয়েছেন বক্রেশ্বর শিব ক্ষেত্রে।

বীরভূম সহ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় লক্ষাধিক মানুষ মিলিত হবেন এই বক্রেশ্বর শিব ক্ষেত্রে। শিব চতুর্দশী শিব রাত্রি উপলক্ষে বক্রেশ্বর শিব মন্দির কে ফুল ও আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। পুলিশ প্রশাসন ও বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকেও পুণ্যার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনা নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বক্রেশ্বর শিব ক্ষেত্র কে। রবিবার ও সোমবার যেহেতু পঞ্জিকা মতে শিবচতুর্দশী তিথি থাকছে সেই জন্য দুই দিনই মিলন মেলায় পরিণত হবে বীরভূমের বক্রেশ্বর সতী পীঠ। বিভিন্ন মন্দির ও আখড়াই পূজা পাঠের পাশাপাশি প্রসাদ বিতরণ করা হবে এবং থাকবে বাউল কীর্তন সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। সরকারিভাবে বক্রেশ্বর শিব রাত্রি মেলা চলবে আগামী পাঁচ দিন।সেই উপলক্ষে প্রতিদি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ও আয়োজন রাখা হয়েছে বলে জানাগিয়েছে।

